নিপা আতঙ্কে কাঁপছে রাজ্য! বেলেঘাটা আইডিতে নতুন করে ভর্তি চিকিৎসক ও নার্স
January 14, 20265:50 pm

নিপা ভাইরাসে আক্রান্তদের সংস্পর্শে আসায় এবার এক চিকিৎসক ও নার্সকে কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁদের পর্যবেক্ষণে রেখে লালার নমুনা সংগ্রহ করা হয়েছে। এর আগে আক্রান্ত হওয়া দুই স্বাস্থ্যকর্মীর অবস্থা এখনও আশঙ্কাজনক এবং তাঁরা ভেন্টিলেশনে রয়েছেন।
পরিস্থিতি মোকাবিলায় রাজ্য স্বাস্থ্য দফতর কন্ট্যাক্ট ট্রেসিংয়ের মাধ্যমে ৪৮ জনের তালিকা তৈরি করে নজরদারি চালাচ্ছে। খোদ মুখ্যমন্ত্রী পুরো বিষয়টি তদারকি করছেন। আতঙ্কিত না হয়ে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে সরকার একাধিক হেল্পলাইন নম্বর চালু করেছে। এই সংক্রমণ রুখতে বিশেষ বিশেষজ্ঞ দলও গঠন করা হয়েছে।