বাংলাদেশে নির্বাচন বয়কটের ডাক আওয়ামী লীগের, তৈরি হচ্ছে নতুন রূপরেখা
January 14, 20265:50 pm

বাংলাদেশে আসন্ন ফেব্রুয়ারি মাসে সম্ভাব্য নির্বাচন ও গণভোট বয়কটের ডাক দিয়েছে আওয়ামী লীগ। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনে তাদের দলীয় প্রতীক ‘নৌকা’ না থাকলে কোনো সমর্থক ভোটকেন্দ্রে যাবেন না। মূলত অন্তর্বর্তীকালীন সরকারের ওপর চাপ সৃষ্টি এবং নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করতেই এই কঠোর অবস্থান নিয়েছে বিদেশের মাটিতে থাকা দলটির শীর্ষ নেতৃত্ব।
বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ কর্মীরা বহুমুখী চাপের মুখে রয়েছেন। একদিকে শেখ হাসিনার পক্ষ থেকে ভোট না দেওয়ার কঠোর নির্দেশ, অন্যদিকে স্থানীয় পর্যায়ে ভোটকেন্দ্রে যাওয়ার জন্য বিভিন্ন পক্ষের হুমকি আসছে। এই জটিলতা এড়াতে এবং জামায়াতে ইসলামীর ক্রমবর্ধমান প্রভাব রুখতে আওয়ামী লীগ এখন এমন এক কৌশল নির্ধারণ করছে যা তাদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে সাহায্য করবে।