অদৃশ্য মারণাস্ত্রের থাবা! নাক-মুখ দিয়ে রক্ত, মার্কিন সেনার রহস্যময় হামলায় কাঁপছে বিশ্ব

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের অভিযানে মার্কিন সেনাবাহিনী এক রহস্যময় ‘সোনিক’ বা ডাইরেক্টেড-এনার্জি অস্ত্র ব্যবহার করেছে বলে চাঞ্চল্যকর দাবি উঠেছে। নিউইয়র্ক পোস্টের রিপোর্ট অনুযায়ী, কোনো বিস্ফোরণ ছাড়াই উচ্চতীব্রতার অদৃশ্য শব্দতরঙ্গের আঘাতে সৈন্যদের কান ও নাক দিয়ে রক্ত ঝরতে শুরু করে এবং তারা জ্ঞান হারান। এই ঘটনায় আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞ ও বিজ্ঞানীদের মধ্যে তীব্র উদ্বেগ ছড়িয়েছে।
সোনিক অস্ত্র মূলত উচ্চ কম্পাঙ্কের শব্দতরঙ্গ ব্যবহার করে মানুষের স্নায়ুতন্ত্র ও শরীরের ভারসাম্য নষ্ট করে দেয়। প্রথাগত গোলাবারুদ ছাড়াই শত্রুকে শারীরিক ও মানসিকভাবে পঙ্গু করতে সক্ষম এই আধুনিক যুদ্ধপ্রযুক্তি। আমেরিকা এই দাবি অস্বীকার করলেও রাডার বিকল হওয়া এবং সৈন্যদের হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ঘটনাটি যুদ্ধক্ষেত্রে কৃত্রিম শব্দতরঙ্গের ভয়ংকর ব্যবহারের দিকেই ইঙ্গিত দিচ্ছে।