ফাঁসি দিলে কড়া পদক্ষেপ, ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
January 14, 20265:48 pm

তেহরানের ২৬ বছর বয়সী বিক্ষোভকারী ইরফান সোলতানির মৃত্যুদণ্ড কার্যকর করা নিয়ে ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা তুঙ্গে। বুধবারই এই দণ্ড কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে আয়াতুল্লাহ খামেনেই সরকারকে সরাসরি সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প সাফ জানিয়েছেন, কোনো বিক্ষোভকারীর ওপর মৃত্যুদণ্ড চাপিয়ে দিলে আমেরিকা হাত গুটিয়ে বসে থাকবে না। ইরানের রাষ্ট্রীয় নেতাদের ‘লক্ষ্মণরেখা’ পার না করার পরামর্শ দিয়ে তিনি বলেন, এই ধরনের পদক্ষেপ নিলে তেহরানকে অত্যন্ত কঠোর পরিণতির সম্মুখীন হতে হবে। ওয়াশিংটনের এই বার্তায় মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে।