সন্দেহজনক নাগরিক হলেই ভোটার তালিকায় বাদ, সুপ্রিম কোর্টে বড় বার্তা কমিশনের

সন্দেহজনক নাগরিক হলেই ভোটার তালিকায় বাদ, সুপ্রিম কোর্টে বড় বার্তা কমিশনের

ভোটার তালিকায় নাম থাকা মানেই নাগরিকত্বের চূড়ান্ত শংসাপত্র নয়। নাগরিকত্ব নিয়ে ন্যূনতম সংশয় থাকলে সংশ্লিষ্ট ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে বলে সুপ্রিম কোর্টে স্পষ্ট জানাল ভারতের নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে জানান, নির্বাচনী আধিকারিক বা ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO) যদি মনে করেন যে কোনও ব্যক্তির নাগরিকত্ব নিয়ে অনিশ্চয়তা রয়েছে, তবে তিনি সেই ব্যক্তির নাম তালিকায় না তোলার সিদ্ধান্ত নিতে পারেন। তবে কমিশনের পক্ষ থেকে এটিও পরিষ্কার করা হয়েছে যে, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া মানেই ওই ব্যক্তি ভারতীয় নাগরিক নন—এমনটি চূড়ান্তভাবে প্রমাণিত হয় না।

মূলত পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংক্রান্ত এক মামলার শুনানি চলাকালীন এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছে কমিশন। এর ফলে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার ক্ষেত্রে স্ক্রুটিনি বা যাচাই প্রক্রিয়া আরও কঠোর হওয়ার ইঙ্গিত মিলল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *