ট্রেন টিকিটে ৩% ছাড়! স্টেশনে লাইন না দিয়ে ঘরে বসেই বাঁচান টাকা, কীভাবে পাবেন এই সুবিধা?
January 14, 20265:50 pm

রেল যাত্রীদের জন্য বিরাট সুখবর নিয়ে এলো কেন্দ্রীয় সরকার। এখন থেকে ‘রেল ওয়ান’ অ্যাপের মাধ্যমে জেনারেল বা অসংরক্ষিত টিকিট বুক করলেই মূল ভাড়ার ওপর ৩ শতাংশ ছাড় পাওয়া যাবে। আজ ১৪ জানুয়ারি ২০FromFile২৬ থেকে শুরু হওয়া এই বিশেষ অফারটি আগামী ছয় মাস অর্থাৎ ১৪ জুলাই পর্যন্ত কার্যকর থাকবে। ডিজিটাল পেমেন্ট তথা ইউপিআই বা কার্ডের মাধ্যমে টাকা দিলেই এই সাশ্রয়ের সুযোগ মিলবে।
মূলত রেল স্টেশনের টিকিট কাউন্টারে ভিড় কমাতে এই অভিনব উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষ। ক্রিস (CRIS) দ্বারা তৈরি এই ‘সুপার অ্যাপ’ থেকে টিকিট বুকিং ছাড়াও পিএনআর স্ট্যাটাস ও ট্রেনের অবস্থান জানা যাবে। তবে মাথায় রাখবেন, অন্য কোনো প্ল্যাটফর্ম বা ওয়েবসাইট থেকে টিকিট কাটলে এই ছাড় প্রযোজ্য হবে না। কেবল রেল ওয়ান অ্যাপ ব্যবহারকারীরাই এই আর্থিক সুবিধা উপভোগ করতে পারবেন।