সিঙ্গুরে মোদীর সভার আগে তুঙ্গে টাটা-তর্ক: সুকান্তকে চন্দ্রিমা-বাণ
January 14, 20267:14 pm

সিঙ্গুরে প্রধানমন্ত্রীর সভার আগে টাটা প্রকল্প নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে সংঘাত শুরু হয়েছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণেই টাটারা বাংলা ছেড়েছিল। তবে বিজেপি ক্ষমতায় এলে সিঙ্গুরে টাটাদের ফেরানোর আশ্বাস দিয়েছেন তিনি।
পাল্টা জবাবে তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য প্রশ্ন তোলেন, সিঙ্গুর থেকে গুজরাটে গিয়েও কেন টাটার শিল্প হলো না? সুপ্রিম কোর্টের রায়ে জমি অধিগ্রহণ অবৈধ প্রমাণিত হয়েছিল বলে তিনি স্মরণ করিয়ে দেন। ১৮ জানুয়ারি মোদীর সভার আগেই এই বাদানুবাদে উত্তপ্ত রাজনৈতিক মহল।