অগ্নিগর্ভ ইরান: মৃত্যুমিছিল ছাড়াল ২৫০০, দেখা মাত্রই গুলির নির্দেশ
January 14, 20267:13 pm

গণবিক্ষোভে উত্তাল ইরানে পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। সরকারের দমন-পীড়নে মৃতের সংখ্যা ২৫০০ ছাড়িয়েছে বলে দাবি করছেন বিক্ষোভকারীরা। নির্বিচারে গুলি ও ধরপাকড়ে জেলবন্দি ১০ হাজারের বেশি মানুষ। মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া এই আন্দোলন এখন সর্বোচ্চ ধর্মীয় নেতার শাসনের অবসানের দাবিতে রূপ নিয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার কঠোর অবস্থান নিয়েছে। বন্দিদের জোরপূর্বক স্বীকারোক্তির ভিডিও প্রচারের পাশাপাশি বিক্ষোভ দমনে ফাঁসির সাজা কার্যকর করার প্রস্তুতি চলছে। স্বৈরাচারী শাসনের পতনের স্লোগানে কাঁপছে ইরান। রাজপথে দেখা মাত্রই গুলির নির্দেশে পুরো দেশ এখন এক অগ্নিগর্ভ রণক্ষেত্রে পরিণত হয়েছে।