নিপা আতঙ্ক: আক্রান্ত নার্সদের সংস্পর্শে এসে হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী!
January 14, 20267:13 pm

নিপা ভাইরাসে আক্রান্ত নার্সদের সংস্পর্শে আসায় এক চিকিৎসক ও এক নার্সকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্ত দুই নার্স বর্তমানে ভেন্টিলেশনে থাকায় উদ্বেগ বাড়ছে। সংক্রমণ রুখতে ‘কন্ট্যাক্ট ট্রেসিং’ শুরু করেছে স্বাস্থ্য ভবন এবং ইতিমধ্যে ৪৮ জনের তালিকা তৈরি করা হয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় বেলেঘাটা আইডিতে বিশেষ বেড ও ভেন্টিলেশন প্রস্তুত রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরো বিষয়টি তদারকি করছেন। আতঙ্কিত না হয়ে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে রাজ্য সরকার। পরিস্থিতি খতিয়ে দেখতে একটি বিশেষজ্ঞ দল গঠন করা হয়েছে।