এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার ডাক: তীর্থমুখে জনজাতিদের উন্নয়নে বড় ঘোষণা
January 14, 20267:13 pm

গোমতী জেলার করবুকের তীর্থমুখে দু’দিনব্যাপী ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি মেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। অনুষ্ঠানে তিনি জাতি-জনজাতির ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে ‘এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা’ গড়ার আহ্বান জানান। মুখ্যমন্ত্রী জনজাতি কল্যাণে বর্তমান সরকারের পদক্ষেপ তুলে ধরে জানান, রাজ্যের জন্য আরও ১৫টি একলব্য স্কুলের দাবি জানানো হয়েছে কেন্দ্রে।
মকর সংক্রান্তির পুণ্যস্নান ও তর্পণকে কেন্দ্র করে এই মেলা প্রতিবেশী রাজ্যগুলোর মিলনক্ষেত্রে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার কাজ চলছে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, জনজাতি সমাজপতিদের ভাতা বৃদ্ধি এবং কৃষ্টি রক্ষায় সরকার বদ্ধপরিকর। উন্নয়নের এই ধারা বজায় রাখতে তিনি সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দেন।