আরও শক্তিশালী হচ্ছে বায়ুসেনা: আকাশপথে চিন-পাকিস্তানকে টেক্কা দিতে এবার আসছে ১১৪টি রাফাল!

আরও শক্তিশালী হচ্ছে বায়ুসেনা: আকাশপথে চিন-পাকিস্তানকে টেক্কা দিতে এবার আসছে ১১৪টি রাফাল!

ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় যুগান্তকারী পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র। প্রায় ৩.২৫ লক্ষ কোটি টাকা ব্যয়ে ফ্রান্স থেকে ১১৪টি অত্যাধুনিক রাফাল এফ৪ যুদ্ধবিমান কেনার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। প্রস্তাবিত এই চুক্তির আওতায় ১২ থেকে ১৮টি বিমান সরাসরি ফ্রান্স থেকে আসবে এবং বাকিগুলো ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের অধীনে দেশেই তৈরি হবে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আসন্ন ভারত সফরেই এই মেগা চুক্তি স্বাক্ষরিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, নতুন এই ভ্যারিয়েন্টে উন্নত রাডার, ইনফ্রারেড সিস্টেম এবং মিকা-এনজি মিসাইলের মতো বিধ্বংসী অস্ত্র থাকবে। বর্তমানে ভারতের হাতে ৩৬টি রাফাল থাকলেও, আকাশসীমায় পাকিস্তান ও চিনের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় আরও যুদ্ধবিমানের প্রয়োজন অনুভূত হচ্ছিল। এই চুক্তিটি সম্পন্ন হলে ভারতীয় বায়ুসেনার ভাণ্ডারে মোট ১৭৬টি রাফাল বিমান যুক্ত হবে, যা দক্ষিণ এশিয়ায় ভারতের সামরিক শ্রেষ্ঠত্বকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *