মহারাষ্ট্রে ফের চরম বাঙালি লাঞ্ছনা, সভা ভরাতে পরিযায়ীদেরই ঢাল করছে বিজেপি
January 14, 20267:13 pm

মহারাষ্ট্রে শুধুমাত্র বাংলা বলার অপরাধে শ্রমিকদের মারধর ও খুনের মতো নৃশংস ঘটনা বারবার প্রকাশ্যে আসছে। এমনকি পরিযায়ীদের ওপর হেনস্থা ও বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার হুমকির অভিযোগও দীর্ঘদিনের। অথচ পুরসভা নির্বাচনের আগে জনসমর্থন বাড়াতে মুম্বইয়ের জনসভায় সেই বাঙালি শ্রমিকদেরই লোক ভরাতে নিয়ে আসার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।
মুম্বইয়ের শিবাজী পার্কে দেবেন্দ্র ফাড়নবিশের দলের নির্বাচনী প্রচারের সভায় ভিনরাজ্যের শ্রমিকদের ভিড় নজর কেড়েছে। রাজনৈতিক মহলের মতে, বাঙালি বিরোধিতার ভাবমূর্তির মাঝেও নির্বাচনে হার এড়াতে এখন এই পরিযায়ীদেরই ব্যবহারের চেষ্টা করছে গেরুয়া শিবির। ভাড়াটে মালিকের চাপে সভায় আসতে বাধ্য হওয়া এই শ্রমিকদের করুণ চিত্র এখন চর্চার কেন্দ্রে।