রাহুলের বিধ্বংসী শতরান! নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশাল রান তাড়া করতে হবে কিউয়িদের
January 14, 20266:26 pm

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করে ভারত ৭ উইকেটে ২৮৪ রান সংগ্রহ করেছে। ভারতীয় ইনিংসের মূল আকর্ষণ ছিল কে এল রাহুলের অনবদ্য অপরাজিত ১১২ রানের ইনিংস। মাত্র ৯২ বলে সাজানো তাঁর এই ইনিংসে ছিল ১১টি চার ও ১টি ছক্কা। এছাড়া ওপেনার শুবমান গিল ৫৬ রানের দায়িত্বশীল ইনিংস খেলে দলকে মজবুত ভিত গড়ে দেন।
তবে এদিন বড় রানের দেখা পাননি রোহিত শর্মা (২৪) ও বিরাট কোহলি (২৩)। দ্রুততম ৩০০০ রানের রেকর্ড গড়ার সুযোগ হাতছাড়া করে মাত্র ৮ রানেই সাজঘরে ফেরেন শ্রেয়াস আইয়ার। মিডল অর্ডারে রবীন্দ্র জাডেজা ২৭ ও নীতীশ কুমার রেড্ডি ২০ রান করেন। কিউয়ি বোলারদের বিরুদ্ধে রাহুলের একক আধিপত্য ভারতকে এই লড়াকু স্কোরে পৌঁছে দিয়েছে।