খাতড়াকাণ্ডে বড় জয় বিজেপির: জেলমুক্ত ৩ কর্মী, গলায় মালা পরিয়ে বিশাল মিছিল
January 14, 20267:13 pm

বাঁকুড়ার খাতড়ায় ‘ফর্ম-৭’ বোঝাই গাড়ি আটককাণ্ডে ধৃত তিন বিজেপি কর্মীর জামিন মঞ্জুর করল মহকুমা আদালত। মঙ্গলবার তৃণমূলের হাতে আটক ও পুলিশের গ্রেফতারির পর বুধবার বিচারক তাঁদের মুক্তির নির্দেশ দেন। রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে আদালত চত্বরেই জয়োল্লাস করেন বিজেপি সমর্থকরা।
জামিন পেতেই কর্মীদের গলায় মালা পরিয়ে মিছিল করে বিজেপি নেতৃত্ব। গেরুয়া শিবিরের দাবি, সরকারি নিয়ম মেনেই ফর্ম জমা দিতে যাচ্ছিলেন তাঁরা, অথচ পুলিশ মিথ্যা মামলায় তাঁদের ফাঁসিয়েছে। অন্যদিকে, তৃণমূলের পাল্টা দাবি, জামিন পাওয়া মানেই নির্দোষ হওয়া নয়; তদন্ত শেষেই আসল সত্য বেরিয়ে আসবে।