নিজেদের নিরাপত্তা নিজেরাই নিন: ঘাটালে লঙ্কা গুঁড়োর প্যাকেট রাখার নিদান কার্তিক মহারাজের

নিজেদের নিরাপত্তা নিজেরাই নিন: ঘাটালে লঙ্কা গুঁড়োর প্যাকেট রাখার নিদান কার্তিক মহারাজের

ঘাটালের হিন্দু সম্মেলনে হিন্দুত্ববাদী নেতা স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজ মহিলাদের আত্মরক্ষায় বিশেষ পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, প্রত্যেকের হাতে রিভলবার তুলে দেওয়া সম্ভব না হলেও মা-বোনেরা নিজেদের ব্যাগে লঙ্কা গুঁড়োর প্যাকেট রাখতে পারেন। মা দুর্গার ত্রিশূলের মতো দুষ্টের দমনে মহিলাদের সাহসী ও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি।

কার্তিক মহারাজ আরও উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতিতে কোনো রাজনৈতিক নেতৃত্বের ওপর ভরসা না করে নিজেদের সুরক্ষা নিজেদেরই নিশ্চিত করতে হবে। এক হাতে শাস্ত্র ও অন্য হাতে অস্ত্র রাখার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে তিনি বিনয়-বাদল-দীনেশের মতো সাহসী প্রজন্ম গড়ে তোলার ডাক দেন। সত্যের জন্য সবকিছু ত্যাগ করার আদর্শেও জোর দেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *