সাবধান! ওটিপি ছাড়াই ফাঁকা হবে ব্যাংক অ্যাকাউন্ট, নতুন এই স্ক্যাম থেকে বাঁচবেন কীভাবে?

সাবধান! ওটিপি ছাড়াই ফাঁকা হবে ব্যাংক অ্যাকাউন্ট, নতুন এই স্ক্যাম থেকে বাঁচবেন কীভাবে?

বর্তমান সময়ে স্ক্যামাররা পিন বা ওটিপি ছাড়াই আধার এনাবেলড পেমেন্ট সিস্টেম (AEPS) ব্যবহার করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। জালিয়াতরা বিভিন্ন উৎস থেকে আধার নম্বর ও আঙুলের ছাপ সংগ্রহ করে নকল বায়োমেট্রিক তৈরি করছে এবং মাইক্রো এটিএম-এর মাধ্যমে টাকা তুলে নিচ্ছে। এমনকি জালিয়াতির টাকা লেনদেনে তারা ‘মিউল অ্যাকাউন্ট’ বা ভাড়া করা অ্যাকাউন্টও ব্যবহার করছে।

এই বিপদ থেকে বাঁচতে দ্রুত নিজের বায়োমেট্রিক লক করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। UIDAI ওয়েবসাইটে গিয়ে বায়োমেট্রিক তথ্য সুরক্ষিত রাখলে তথ্য চুরির ঝুঁকি কমবে। পাশাপাশি, জিপিএস এনাবেলড ডিভাইস ব্যবহার এবং ভবিষ্যতে এআই প্রযুক্তির সমন্বয় এই জালিয়াতি রুখতে কার্যকর ভূমিকা রাখতে পারে। আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা বজায় রাখা এখন সময়ের দাবি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *