রেলে কি তবে এবার ঝটকা মাংস, বড়সড় পদক্ষেপ নিল মানবাধিকার কমিশন

রেলে কি তবে এবার ঝটকা মাংস, বড়সড় পদক্ষেপ নিল মানবাধিকার কমিশন

রেলে পরিবেশিত আমিষ খাবারে ‘হালাল’ বনাম ‘ঝটকা’ বিতর্ক এবার তুঙ্গে। শিখ ধর্মাবলম্বীদের ধর্মীয় ভাবাবেগে আঘাত এবং সাধারণ যাত্রীদের খাদ্যের অধিকার লঙ্ঘনের অভিযোগে রেলওয়ে বোর্ড ও এফএসএসএআই-কে (FSSAI) কড়া নোটিশ পাঠাল জাতীয় মানবাধিকার কমিশন। কমিশনের মতে, খাবারে মাংসের ধরন উল্লেখ না করা গ্রাহকদের তথ্যের অধিকার ও ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী।

পাশাপাশি এই হালাল সার্টিফিকেশন ব্যবস্থার কারণে হিন্দু ও দলিত সম্প্রদায়ের মানুষের কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও উদ্বেগ প্রকাশ করেছেন কমিশনের সদস্য প্রিয়াঙ্ক কানুনগো। স্বচ্ছতা বজায় রাখতে এখন থেকে রেলের খাবারের স্টল ও প্যাকেটে মাংসের ধরন স্পষ্টভাবে উল্লেখ করার নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে যাত্রীরা এখন থেকে নিজেদের বিশ্বাস অনুযায়ী খাবার বেছে নেওয়ার সুযোগ পাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *