বাংলাদেশের নির্বাচনে কি এবার বড়সড় ধামাকা? আওয়ামি লিগের এক ডাকেই কাঁপছে রাজনীতি!

বাংলাদেশের নির্বাচনে কি এবার বড়সড় ধামাকা? আওয়ামি লিগের এক ডাকেই কাঁপছে রাজনীতি!

বাংলাদেশে আসন্ন নির্বাচন ঘিরে উত্তেজনা তুঙ্গে। ইউনুস সরকার আওয়ামি লিগকে নিষিদ্ধ করার পর এবার ‘নো বোট নো ভোট’ স্লোগান তুলে ভোট বয়কটের ডাক দিয়েছে শেখ হাসিনার দল। দলটির দাবি, নৌকা প্রতীকহীন এই নির্বাচন একটি প্রহসন ছাড়া আর কিছুই নয়। ফ্যাসিস্ট শক্তির পাহারায় আয়োজিত এই ভোটকেন্দ্রে তাদের কোনো সমর্থক যাবে না বলে কড়া বার্তা দেওয়া হয়েছে।

হাসিনা সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এলেও রাজনৈতিক অস্থিরতা কমেনি। ভারত থেকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছেন, লক্ষ লক্ষ সমর্থককে ভোটাধিকার বঞ্চিত করে গণতন্ত্র রক্ষা সম্ভব নয়। আওয়ামি লিগ সরাসরি প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের পদত্যাগ এবং নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছে। এই বয়কট আহ্বানে বাংলাদেশের নির্বাচনী সমীকরণ এখন চরম অনিশ্চয়তার মুখে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *