বিধায়কের সামনেই বিডিও অফিসে তুলকালাম! ইস্তফা দিলেন সরকারি কর্মীরা

মুর্শিদাবাদের ফরাক্কা বিডিও অফিসে এসআইআর (SIR) প্রক্রিয়াকে কেন্দ্র করে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হল। তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের উপস্থিতিতেই হেয়ারিং ক্যাম্পে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে উত্তেজিত জনতার বিরুদ্ধে। সরকারি অ্যাপে বারবার নথি আপলোড ও সাধারণ মানুষের হেনস্থার প্রতিবাদে এদিন চরম উত্তেজনা ছড়ায়। বিক্ষোভের জেরে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় দপ্তরের কাজ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এদিকে, কাজের চাপ ও মানসিক হেনস্থার প্রতিবাদে বিএলও-রা গণহারে ইস্তফাপত্র জমা দিয়ে কর্মবিরতির ডাক দিয়েছেন। বিধায়ক বা বিডিও-র পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি চালানো হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *