কাঁপছে কালীঘাট, ইমনকে সঙ্গে নিয়ে কাসর-ঘণ্টা বাজালেন মুখ্যমন্ত্রী! কী ঘটল বগলা মন্দিরে?

মকর সংক্রান্তির পুণ্যতিথিতে কালীঘাটে বগলা মায়ের নবনির্মিত মন্দিরের শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেলে মন্দির প্রাঙ্গণে পৌঁছে তিনি বিশেষ পুজোয় অংশ নেন। এই সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায় এবং বিশিষ্ট সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী। উৎসবের আবহে ভক্তিভরে পুজো দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রীকে দীর্ঘক্ষণ কাসর-ঘণ্টা বাজাতে দেখা যায়, যা উপস্থিত দর্শকদের নজর কেড়েছে।
রাজ্যজুড়ে মকর সংক্রান্তির উৎসব ও গঙ্গাসাগর মেলার মাঝেই এই মন্দির উদ্বোধন আধ্যাত্মিক গুরুত্ব বহন করছে। অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে সংক্রান্তির শুভেচ্ছা জানান। একইসঙ্গে তিনি জানান, আগামী ১৬ জানুয়ারি শিলিগুড়িতে উত্তরবঙ্গের বৃহত্তম মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন। উত্তরবঙ্গ সফরকালে জলপাইগুড়িতেও তাঁর প্রশাসনিক কর্মসূচি রয়েছে। রাজ্যে ধর্মীয় পর্যটন ও মন্দির সংস্কারের ধারায় এই বগলা মন্দির এক নতুন সংযোজন।