আইপ্যাক অফিসে ইডি তল্লাশি: বিস্ফোরক তথ্যে মোড় ঘুরল মামলার, আদালতের বড় সিদ্ধান্ত!

আইপ্যাক অফিসে ইডি তল্লাশি: বিস্ফোরক তথ্যে মোড় ঘুরল মামলার, আদালতের বড় সিদ্ধান্ত!

আইপ্যাক অফিস ও প্রতীক জৈনের বাড়িতে ইডির হানা নিয়ে তৃণমূলের দায়ের করা মামলার নিষ্পত্তি করল কলকাতা হাই কোর্ট। তল্লাশিতে গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করার অভিযোগ তুলেছিল শাসকদল। তবে বুধবার শুনানিতে ইডির আইনজীবী স্পষ্ট জানান, সংস্থাটি কোনো নথিই বাজেয়াপ্ত করেনি। বিচারপতি শুভ্রা ঘোষ এই বয়ান রেকর্ড করেই মামলাটির ইতি টানেন।

অন্যদিকে, আইপ্যাক নিয়ে ইডির নিজস্ব মামলার শুনানি আপাতত মুলতুবি রেখেছে উচ্চ আদালত। যেহেতু একই বিষয়ে সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন, তাই শীর্ষ আদালতের রায়ের অপেক্ষায় থাকার সিদ্ধান্ত নিয়েছেন বিচারপতি। ভোটের মুখে কেন্দ্রীয় এজেন্সির এই তৎপরতা নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *