৫০০ বছর আগের ইতিহাস ফিরল সমুদ্রপথে: ওমানে গ্র্যান্ড এন্ট্রি নিল ভারতীয় জাহাজ!
January 14, 20267:11 pm

প্রাচীন ভারতের সামুদ্রিক শৌর্য পুনরুজ্জীবিত করে ওমানের মাস্কাটে পৌঁছালো ভারতীয় নৌবাহিনীর বিশেষ জাহাজ ‘INSV কৌন্ডিন্য’। পোরবন্দর থেকে শুরু হওয়া এই অভিযানে জাহাজটিকে বন্দরে ঐতিহ্যবাহী জল-অভ্যর্থনা জানানো হয়। ৫ম শতাব্দীর প্রাচীন সেলাই করা জাহাজের আদলে নির্মিত এই নৌযানটি আধুনিক যুগে ভারতের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যের এক অনন্য মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে।
কমান্ডার বিকাশ শেওরানের নেতৃত্বে চার কর্মকর্তা ও তেরোজন নৌসেনা এই দুঃসাহসিক যাত্রায় অংশ নেন। কেরালার কারিগরদের দক্ষতায় নারকেলের দড়ি ও প্রাকৃতিক আঠায় তৈরি এই জাহাজটি প্রাচীন বাণিজ্যপথের স্মৃতি মনে করিয়ে দিচ্ছে। সংস্কৃতি মন্ত্রক ও নৌবাহিনীর এই যৌথ উদ্যোগটি আইআইটি মাদ্রাজের কারিগরি সহায়তায় সফলভাবে সম্পন্ন হয়েছে, যা বিশ্বমঞ্চে ভারতের প্রাচীন নৌ-নির্মাণশৈলীকে নতুন করে তুলে ধরল।