পালক পনিরের গন্ধে আটকে গেল পিএইচডি ডিগ্রি, কোটি টাকার ক্ষতিপূরণ পেলেন ভারতীয় দম্পতি

পালক পনিরের গন্ধে আটকে গেল পিএইচডি ডিগ্রি, কোটি টাকার ক্ষতিপূরণ পেলেন ভারতীয় দম্পতি

আমেরিকার কলোরাডো বোল্ডার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দুই ভারতীয় পিএইচডি শিক্ষার্থী আদিত্য প্রকাশ ও ঊর্মি ভট্টাচার্য সম্প্রতি এক বর্ণবৈষম্যের শিকার হয়েছেন। ঘটনার সূত্রপাত একটি মাইক্রোওয়েভে আদিত্যর পালক পনির গরম করাকে কেন্দ্র করে, যার গন্ধকে স্টাফ সদস্যরা ‘অসহনীয়’ বলে অভিহিত করেন। এই তুচ্ছ ঘটনা পরবর্তীতে আইনি যুদ্ধে রূপ নেয় যখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের মাস্টার্স ডিগ্রি আটকে দেয় এবং ঊর্মিকে তাঁর টিচিং অ্যাসিস্ট্যান্টের চাকরি থেকে বরখাস্ত করে। গবেষণার কাজে বাধা প্রদান এবং মানসিক হেনস্থার অভিযোগ তুলে এই দম্পতি শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন।

দীর্ঘ আইনি লড়াইয়ের পর কলোরাডো জেলা আদালত ওই ভারতীয় দম্পতির পক্ষে রায় দিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রায় ১.৮ কোটি টাকা (২ লাখ ডলার) ক্ষতিপূরণ দিতে এবং তাঁদের প্রাপ্য মাস্টার্স ডিগ্রি ফিরিয়ে দিতে বাধ্য হয়েছে। নিজের পরিচয় এবং খাদ্যাভ্যাসের প্রতি সম্মান রক্ষার এই লড়াইয়ে জয়ী হয়ে ঊর্মি সামাজিক মাধ্যমে জানান যে, এটি কেবল অর্থের জয় নয় বরং অবিচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার এক দৃষ্টান্ত। যদিও এই সমঝোতার শর্ত হিসেবে ওই দম্পতি ভবিষ্যতে ওই বিশ্ববিদ্যালয়ে আর পড়াশোনা বা চাকরি করতে পারবেন না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *