রাহুলের রাজকীয় সেঞ্চুরিতে কিউয়িদের চ্যালেঞ্জ ছুড়ে দিল ভারত
January 14, 20268:22 pm

রাজকোটের ব্যাটিং স্বর্গে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে ভারতকে খাদের কিনারা থেকে টেনে তুললেন কেএল রাহুল। টসে হেরে ব্যাটিং করতে নেমে শুরুতেই রোহিত, কোহলি ও শুভমান প্যাভিলিয়নে ফিরলে চাপে পড়ে ভারত। তবে বিপদের মুহূর্তে ১১২ রানের অনবদ্য ইনিংস খেলে দলকে ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৪ রানে পৌঁছে দেন রাহুল।
নিউজিল্যান্ডের হয়ে ক্রিশ্চিয়ান ক্লার্কের দাপুটে বোলিং ভারতীয় টপ অর্ডারকে বেশ বেগ দেয়। সিরিজ জয়ের লক্ষ্যে ভারতের দেওয়া এই রান তাড়া করতে নেমে শিশির ভেজা মাঠে কিউয়ি ব্যাটারদের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে থাকা শুভমান ব্রিগেড এই ম্যাচেই ট্রফি নিশ্চিত করতে মরিয়া।