গাভাসকরের কড়া বার্তায় বদলালো সেলিব্রেশন! কেন মুখে আঙুল দিলেন রাহুল?
January 14, 20268:22 pm

সুনীল গাভাসকরের সমালোচনার পর সেঞ্চুরি উদযাপনের ভঙ্গি বদলে ফেললেন কেএল রাহুল। আগে কানে আঙুল দিয়ে উদযাপন করলেও, এখন রাজকোটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করে মুখে আঙুল দিতে দেখা যায় তাকে। মূলত নিজের শিশুকন্যা ইভারার মিষ্টি আচরণকে সম্মান জানাতেই রাহুলের এই নতুন ও আবেগঘন উদযাপন।
রাজকোটের কঠিন পিচে রোহিত-বিরাটের ব্যর্থতার দিনে ১১২ রানে অপরাজিত থেকে দলকে সম্মানজনক স্কোরে পৌঁছে দেন ভারতের ‘মিস্টার ডিপেন্ডেবল’। গত বছর আহমেদাবাদে প্রথমবার এই ভঙ্গিতে উদযাপন শুরু করেন তিনি। গাভাসকরের পরামর্শ মেনে দর্শকদের অভিবাদন উপভোগ করতেই রাহুল তার পুরোনো বিতর্কিত সেলিব্রেশন বর্জন করেছেন বলে ধারণা করা হচ্ছে।