কাঁসর-ঘণ্টা বাজিয়ে বগলা মায়ের মন্দিরে মুখ্যমন্ত্রী, মকর সংক্রান্তিতে নতুন রূপ কালীঘাটে

কাঁসর-ঘণ্টা বাজিয়ে বগলা মায়ের মন্দিরে মুখ্যমন্ত্রী, মকর সংক্রান্তিতে নতুন রূপ কালীঘাটে

মকর সংক্রান্তিতে কালীঘাটের নবনির্মিত বগলা মায়ের মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্দির প্রাঙ্গণে সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তীকে সঙ্গে নিয়ে তিনি রীতিমতো কাঁসর-ঘণ্টা বাজিয়ে ভক্তিভরে আরাধনায় অংশ নেন। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি মেনে এই মন্দিরটি নির্মাণে বিশেষ উদ্যোগ নিয়েছিলেন প্রশাসনিক প্রধান।

পুজো শেষে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর সুখ-শান্তি ও দীর্ঘায়ু কামনা করে শুভেচ্ছা জানান। অশুভ শক্তির বিনাশ এবং সর্বধর্ম সমন্বয়ের বাংলায় সম্প্রীতি বজায় রাখার প্রার্থনা করেন তিনি। দিঘা ও নিউ টাউনের পর আগামী ১৬ জানুয়ারি শিলিগুড়িতে তাঁর মহাকাল মন্দিরের শিলান্যাস করার কথা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *