মা-বাবার দেখভালে অবহেলা করলেই কাটা যাবে ১০ শতাংশ বেতন! কড়া আইন আসছে
January 14, 20268:22 pm

বয়স্ক মা-বাবার দেখভালে অবহেলা করলে এবার সরকারি কর্মচারীদের বেতন কাটার সিদ্ধান্ত নিয়েছে তেলেঙ্গানা সরকার। মুখ্যমন্ত্রী রেভন্থ রেড্ডি জানান, অভিযোগ প্রমাণিত হলে বেতনের ১০ শতাংশ সরাসরি বাবা-মায়ের অ্যাকাউন্টে পাঠানো হবে। এই জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নে ইতিমধ্য়েই ৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
পাশাপাশি প্রবীণদের জন্য ‘প্রণাম’ ডে-কেয়ার সেন্টার এবং প্রতিবন্ধীদের বিনামূল্যে আধুনিক সহায়ক সরঞ্জাম দেওয়ার ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী। ২০২৬-২৭ অর্থবর্ষে রাজ্যে নতুন স্বাস্থ্যনীতি চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। নাগরিকদের উন্নত পরিষেবা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতেই সরকার এই কঠোর ও মানবিক পদক্ষেপ গ্রহণ করছে।