‘উত্তরে মেয়েরা দাসের মতো থাকে!’ ডিএমকে নেতার বিস্ফোরক মন্তব্যে তোলপাড় দেশ

‘উত্তরে মেয়েরা দাসের মতো থাকে!’ ডিএমকে নেতার বিস্ফোরক মন্তব্যে তোলপাড় দেশ

হিন্দি বনাম ইংরেজি শিক্ষা নিয়ে বিতর্ক উসকে দিয়ে ডিএমকে সাংসদ দয়ানিধি মারান দাবি করেছেন, উত্তর ভারতের রাজ্যগুলোতে ইংরেজি নিরুৎসাহিত করায় কর্মসংস্থান কমছে। তাঁর মতে, দক্ষিণের মেয়েরা উচ্চশিক্ষিত হলেও উত্তরে নারীদের সুযোগবঞ্চিত করে দাসের মতো রাখা হয়। মারান আরও বলেন, যথাযথ শিক্ষার অভাবে হিন্দি বলয়ের তরুণরা কাজের সন্ধানে দক্ষিণ ভারতে আসতে বাধ্য হচ্ছেন।

এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক সংঘাত। বিজেপি নেতা তিরুপতি নারায়ণন একে হিন্দিভাষীদের প্রতি চরম অপমান বলে অভিহিত করেছেন এবং মারানের ক্ষমা প্রার্থনার দাবি জানিয়েছেন। তবে ডিএমকে এই অবস্থানকে সমর্থন করে জানিয়েছে, দ্রাবিড় মডেলে শিক্ষা ও নারীর ক্ষমতায়নই তামিলনাড়ুর অর্থনৈতিক সাফল্যের মূল চাবিকাঠি। এই ভাষা ও নীতিগত বিবাদ এখন জাতীয় রাজনীতিতে বড় আকার নিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *