নিপা ভাইরাসের থাবায় কাঁপছে বাংলা! এবার আক্রান্তদের সংস্পর্শে আসা চিকিৎসক ও নার্স হাসপাতালেও?

নিপা ভাইরাসের থাবায় কাঁপছে বাংলা! এবার আক্রান্তদের সংস্পর্শে আসা চিকিৎসক ও নার্স হাসপাতালেও?

রাজ্যে নিপা আতঙ্ক আরও ঘনীভূত হয়েছে। আক্রান্ত স্বাস্থ্যকর্মীদের সংস্পর্শে আসা বর্ধমানের এক নার্স ও দক্ষিণ ২৪ পরগনার এক চিকিৎসককে কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁদের কড়া পর্যবেক্ষণে রেখে লালার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর আগে আক্রান্ত হওয়া অপর দুই স্বাস্থ্যকর্মীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ভেন্টিলেশনে রাখা হয়েছে।

সংক্রমণ রুখতে রাজ্য স্বাস্থ্য দফতর কন্ট্যাক্ট ট্রেসিং জোরদার করেছে। ইতিমদ্যেই ৪৮ জনের একটি তালিকা তৈরি করে তাঁদের স্বাস্থ্যের ওপর নজর রাখা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিস্থিতির ওপর সরাসরি নজর রাখছেন এবং স্বাস্থ্য ভবন একটি বিশেষ বিশেষজ্ঞ দল গঠন করেছে। আতঙ্ক এড়াতে সরকার থেকে হেল্পলাইন নম্বর চালু করে সাধারণ মানুষকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *