৪০-এও তরুণদের টেক্কা! ৯৫৯ গোলের কিংবদন্তি রোনাল্ডোর ফিটনেস রহস্য ফাঁস

৪০-এও তরুণদের টেক্কা! ৯৫৯ গোলের কিংবদন্তি রোনাল্ডোর ফিটনেস রহস্য ফাঁস

চল্লিশ ছুঁইছুঁই বয়সেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফিটনেস ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে। সম্প্রতি তাঁর পেশিবহুল শরীরের ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে নতুন চর্চা। বর্তমানে তাঁর শরীরে ফ্যাটের পরিমাণ ৭.৫ শতাংশের নিচে। জানা গেছে, কঠোর স্ট্রেংথ ট্রেনিং, দৌড় এবং নিয়মিত আইস বাথই তাঁর এই চিরযৌবনের চাবিকাঠি। সমসাময়িকরা যখন অবসরে, তখন ৯৫৯ গোলের মালিক সিআর৭ ছুটছেন হাজার গোলের মাইলফলকের দিকে।

রোনাল্ডোর এই অদম্য শক্তির নেপথ্যে রয়েছে সুশৃঙ্খল জীবনযাপন। তিনি দিনে ছয়বার প্রোটিন সমৃদ্ধ খাবার খেলেও এড়িয়ে চলেন চিনি, ময়দা ও সফট ড্রিঙ্কস। মদ ছুঁয়েও দেখেন না এই পর্তুগিজ তারকা। পর্যাপ্ত ঘুম, বিশ্রাম এবং কঠোর খাদ্যাভ্যাসই তাঁকে মাঠের লড়াইয়ে এখনও অপ্রতিদ্বন্দ্বী করে রেখেছে। প্রাকৃতিক খাবার আর নিয়মিত সাঁতারই তাঁর শরীরের পেশিকে করে তুলেছে আরও ইস্পাতকঠিন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *