শ্রমিকদের জন্য সুখবর: ১৩ জেলায় খুলছে নতুন ইএসআই ডিসপেনসারি
January 14, 20269:11 pm

রাজ্যের ইএসআই-ভুক্ত শ্রমিক ও তাঁদের পরিবারের প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা আরও মজবুত করতে ১৩টি জেলা সদরে নতুন সার্ভিস ডিসপেনসারি চালু করছে শ্রম দফতর। বেসরকারি ক্লিনিক ও স্বাস্থ্যসংস্থার সহযোগিতায় এই কেন্দ্রগুলো পরিচালিত হবে। আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূমসহ উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মিলবে আউটডোর চিকিৎসা, নিখরচায় ওষুধ ও প্রয়োজনীয় মেডিক্যাল সার্টিফিকেট।
প্রায় ১.১৮ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত এই প্রকল্পে সপ্তাহে ছয় দিন পরিষেবা পাওয়া যাবে। নিয়োগ করা হবে প্রশিক্ষিত চিকিৎসক, নার্স ও ফার্মাসিস্ট। সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে এবং শ্রমিকদের দোরগোড়ায় আধুনিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতেই সরকারের এই বিশেষ উদ্যোগ। পরিষেবার মান যাচাই করে এক বছর মেয়াদি এই চুক্তির মেয়াদ পরবর্তীতে বাড়ানোর পরিকল্পনা রয়েছে প্রশাসনের।