নেতাজির জন্মদিন ও সরস্বতী পুজোয় জয়েন্ট এন্ট্রান্স, তুঙ্গে কেন্দ্র-রাজ্য সংঘাত
January 15, 20269:12 am

আগামী ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন এবং সরস্বতী পুজোর দিনেই জয়েন্ট এন্ট্রান্স (জেইই মেন) পরীক্ষার দিন ঘোষণা করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। জাতীয় বীরের জন্মদিনে ছুটি না দিয়ে পরীক্ষা নেওয়ায় তীব্র বিতর্ক তৈরি হয়েছে। এর ফলে উৎসবের আমেজে ভাটা পড়ার পাশাপাশি নতুন করে কেন্দ্র-রাজ্য রাজনৈতিক সংঘাত শুরু হয়েছে।
আগে সূচি পরিবর্তনের কথা থাকলেও শেষ পর্যন্ত ২৩ জানুয়ারিই পরীক্ষার দিন ধার্য করা হয়েছে। স্বাধীনতার এত বছর পরেও নেতাজির জন্মদিনে ছুটি না দিয়ে বরং পরীক্ষার আয়োজন করায় জনমনে ক্ষোভ বাড়ছে। ভোট এলেই নেতাজিকে নিয়ে চর্চা হলেও তাঁর সম্মানে কেন্দ্রের এই উদাসীনতাকে রাজনৈতিক হাতিয়ার করছে বিরোধী পক্ষ।