বাংলাদেশসহ ৭৫ দেশের ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত করল আমেরিকা

বাংলাদেশসহ ৭৫ দেশের ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত করল আমেরিকা

বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী বা ইমিগ্র্যান্ট ভিসা প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের জনকল্যাণমূলক প্রকল্পের ওপর নির্ভরশীলতা কমানোর নীতির অংশ হিসেবে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী ২১ জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া এই সিদ্ধান্তে সংশ্লিষ্ট দূতাবাসগুলোতে আবেদন গ্রহণ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

মার্কিন বিদেশ দফতর জানিয়েছে, আবেদনকারীদের আর্থিক সামর্থ্য ও দক্ষতা যাচাইয়ের স্বার্থেই এই স্থগিতাদেশ। তবে পর্যটন বা ব্যবসার মতো নন-ইমিগ্র্যান্ট ভিসা এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। সরকারি ভাতার ওপর নির্ভরতা রোধ এবং অভিবাসন ব্যবস্থার অপব্যবহার বন্ধে এই পুনর্মূল্যায়ন প্রক্রিয়া চলবে। এর ফলে আমেরিকায় স্থায়ী বসবাসের সুযোগ আপাতত অনিশ্চয়তার মুখে পড়ল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *