মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কাটল জট, আইএসএলের আগে বড় সুখবর মহমেডান শিবিরে
January 15, 20269:12 am

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মহমেডান স্পোর্টিং ক্লাবের ইনভেস্টর সমস্যা মিটেছে। তাঁরই সহায়তায় একটি দেশীয় সংস্থা ইনভেস্টর হতে রাজি হওয়ায় ক্লাবটি আইএসএল খেলার পথ প্রশস্ত করল। আগামী কয়েকদিনের মধ্যেই নতুন ইনভেস্টরের নাম সরকারিভাবে ঘোষণা করা হতে পারে। ২৫ জানুয়ারির মধ্যে ইনভেস্টর ঘোষণা শেষে শুরু হবে দলের অনুশীলন।
আসন্ন মরশুমে বাজেট সীমিত হওয়ায় কোনো বিদেশি ফুটবলার ছাড়াই মাঠে নামবে সাদা-কালো ব্রিগেড। কোচ মেহরাজউদ্দিন ওয়াডুর অধীনে দেশের সেরা প্রতিভাদের নিয়ে দল গঠনের পরিকল্পনা করছেন ক্লাব কর্তারা। এছাড়া চোটের আশঙ্কায় সন্তোষ ট্রফির জন্য ফুটবলার জুয়েল আহমেদকে ছাড়তে নারাজ ক্লাব কর্তৃপক্ষ। ইতিবাচক এই উদ্যোগে মুখ্যমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন মহামেডান কর্তারা।