ইরান আতঙ্কে কাতার ছাড়ছে মার্কিন সেনা? মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা

ইরান আতঙ্কে কাতার ছাড়ছে মার্কিন সেনা? মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা

ইরান ও আমেরিকার সংঘাত চরম পর্যায়ে পৌঁছানোয় মধ্যপ্রাচ্যে যুদ্ধের কালো মেঘ ঘনাচ্ছে। কাতারের আল-উদেইদ সামরিক ঘাঁটি থেকে তড়িঘড়ি মার্কিন কর্মীদের সরিয়ে নেওয়া শুরু হয়েছে। ট্রাম্প প্রশাসনের এই কৌশলগত পদক্ষেপকে পেন্টাগন ‘সতর্কতামূলক ব্যবস্থা’ হিসেবে দাবি করলেও, রয়টার্স ও ইজরায়েলি গোয়েন্দাদের মতে এটি বড় মাপের সামরিক অভিযানের পূর্বপ্রস্তুতি হতে পারে।

এদিকে ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, আমেরিকার হামলা হলে তারা প্রতিবেশী দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়বে। তেহরানের দমন-পীড়ন ও মৃত্যুদণ্ডের হুমকির প্রতিবাদে ট্রাম্প কড়া পদক্ষেপের বার্তা দেওয়ায় দু’দেশের কূটনৈতিক পথ এখন রুদ্ধ। ফলে কাতার ও বাহরিনসহ গোটা অঞ্চলজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *