নেতাজির জন্মদিনেই জয়েন্ট এন্ট্রান্স! কেন্দ্র-রাজ্য সংঘাতের আবহে তুঙ্গে বিতর্ক
January 15, 20269:11 am

আগামী ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী এবং সরস্বতী পুজোর দিনেই জয়েন্ট এন্ট্রান্স (মেন) পরীক্ষার দিন ধার্য করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এনটিএ-র এই সিদ্ধান্তের ফলে জাতীয় ছুটির দিনে পরীক্ষা নেওয়া নিয়ে নতুন করে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে।
গত নভেম্বরে প্রাথমিক সূচি ঘোষণা হলেও সম্প্রতি সংশোধিত সূচিতে এই বিশেষ দিনটিকে পরীক্ষার জন্য বেছে নেওয়া হয়। স্বাধীনতার ৭৮ বছর পরেও এই গুরুত্বপূর্ণ দিনে পরীক্ষা রাখার সিদ্ধান্তে সরব হয়েছেন অনেকেই। পুজো এবং দেশপ্রেমের আবহে জয়েন্টের সূচি ঘিরে এখন রাজ্যজুড়ে তীব্র বিতর্ক দানা বেঁধেছে।