ভারতের ড্রোন প্রযুক্তি নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যে তোলপাড় রাজনৈতিক মহল

ভারতের ড্রোন প্রযুক্তি নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যে তোলপাড় রাজনৈতিক মহল

ভারতের প্রতিরক্ষা ও ড্রোন তৈরির সক্ষমতা নিয়ে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সাম্প্রতিক মন্তব্যে তীব্র বিতর্ক শুরু হয়েছে। তিনি দাবি করেছেন, ভারত ড্রোন প্রযুক্তি বোঝে না এবং চীনের উৎপাদন ব্যবস্থার প্রশংসা করেছেন। বিজেপি ও সমালোচকরা একে ‘ভারত-বিরোধী ন্যারেটিভ’ আখ্যা দিয়ে বলছেন, এটি দেশের অর্জনকে খাটো করে চীনকে উন্নত হিসেবে তুলে ধরছে।

পাল্টা জবাবে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী জানিয়েছেন, সেনাবাহিনীর প্রতিটি কমান্ডে ৫,০০০ ড্রোন তৈরির ক্ষমতা রয়েছে। ড্রোন ফেডারেশন অফ ইন্ডিয়া রাহুলের মন্তব্যকে নিরুৎসাহজনক বলে কটাক্ষ করেছে। তারা বলছে, বর্তমানে ভারতে ৪০০-র বেশি কো ম্পা নি ড্রোন তৈরি করছে। এই বিতর্ক এখন রাজনৈতিক গণ্ডি ছাড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক চর্চিত হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *