পোশাক ছাড়াই মিলবে গভীর ঘুম ও দীর্ঘায়ু? জেনে নিন বিজ্ঞান কী বলছে!

রাতে ঘুমানোর সময় শরীরের পোশাক বর্জন করা নিয়ে সাম্প্রতিক এক আলোচনায় শোরগোল পড়ে গিয়েছে। মার্কিন উদ্যোগপতি ব্রায়ান জনসনের একটি পোস্ট ঘিরে শুরু হওয়া এই বিতর্কে উঠে এসেছে নগ্ন হয়ে ঘুমানোর নানা দিক। গবেষকদের মতে, পোশাকহীন অবস্থায় ঘুমালে শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকে, যা স্নায়ুর চাঞ্চল্য কমিয়ে গভীর ঘুমে সহায়তা করে এবং ত্বকের নানা সমস্যা দূর করে শরীরকে সতেজ রাখে।
তবে সম্পূর্ণ নগ্ন হয়ে ঘুমালে আয়ু সাত বছর পর্যন্ত বাড়তে পারে— এমন দাবির কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ভালো ঘুম এবং মানসিক প্রশান্তি পরোক্ষভাবে সুস্বাস্থ্যের চাবিকাঠি হলেও, সরাসরি আয়ু বৃদ্ধির বিষয়টি এখনো প্রমাণিত নয়। বিশেষজ্ঞ মহলের মতে, শারীরিক শীতলতা ও নিরবচ্ছিন্ন ঘুম নিশ্চিত করতে সুতির ঢিলেঢালা পোশাক বা পোশাকহীন শয়ন কার্যকরী ভূমিকা পালন করতে পারে।