অকালেই কি বিদায় নিচ্ছে হাড়কাঁপানো শীত? আবহাওয়ার বড় আপডেট রাজ্যে
January 15, 20269:11 am

রাজ্যে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। গত কয়েকদিনের হাড়কাঁপানো ঠান্ডার দাপট কমায় সময়ের আগেই শীত বিদায়ের জল্পনা শুরু হয়েছে। চলতি সপ্তাহে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে। মাঘের শুরুতে তীব্র শীতের পরিবর্তে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রির আশেপাশে থাকবে।
শীতের দাপট কমলেও আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের জেলাগুলোতে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে দৃশ্যমানতা কমতে পারে। রেকর্ড ঠান্ডার পর আবহাওয়ার এমন আকস্মিক পরিবর্তনে অস্বস্তিতে পড়েছেন রাজ্যবাসী। তবে রবিবার থেকে ফের সামান্য পারদ পতনের সম্ভাবনা রয়েছে।