লক্ষ্মীবারেও তালা শেয়ার বাজারে! লেনদেন বন্ধের বড় সিদ্ধান্ত কেন?

লক্ষ্মীবারেও তালা শেয়ার বাজারে! লেনদেন বন্ধের বড় সিদ্ধান্ত কেন?

মহারাষ্ট্রে পৌরসভা নির্বাচনের কারণে আজ, ১৫ জানুয়ারি বন্ধ থাকছে ভারতের প্রধান দুই শেয়ার বাজার বিএসই ও এনএসই। মূলত মুম্বাইয়ে সাধারণ ছুটি ঘোষণা হওয়ায় ইক্যুইটি ও কারেন্সি মার্কেটে লেনদেন স্থগিত রাখা হয়েছে। তবে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) সকালের সেশন বন্ধ থাকলেও বিকেল ৫টা থেকে সন্ধ্যার সেশনে সোনা-রুপার লেনদেন যথারীতি চলবে।

উল্লেখ্য, পূর্বনির্ধারিত ছুটির তালিকায় আজকের দিনটি না থাকলেও পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় সম্প্রতি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বিরতির পর আগামীকাল শুক্রবার থেকে শেয়ার বাজারে পুনরায় স্বাভাবিক লেনদেন শুরু হবে। এই ছুটির জেরে বিনিয়োগকারীদের পরবর্তী কার্যক্রমের জন্য ১৬ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে। সপ্তাহ শেষে প্রজাতন্ত্র দিবসেও বাজার বন্ধ থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *