ভারতে ব্যবসা বাড়াচ্ছে জাজল ব্যাংক SMBC, বড় সিদ্ধান্ত নিল RBI
January 15, 20269:11 am

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জাপানের সুমিতোমো মিতসুই ব্যাঙ্কিং কর্পোরেশনকে (SMBC) ভারতে একটি সম্পূর্ণ মালিকানাধীন সহায়ক প্রতিষ্ঠান গড়ে তোলার প্রাথমিক অনুমতি দিয়েছে। বর্তমানে দিল্লি ও মুম্বাইসহ চারটি শাখার মাধ্যমে পরিষেবা দিলেও, এখন থেকে সহায়ক মডেলের অধীনে কার্যক্রম পরিচালনার সুযোগ পাবে ব্যাংকটি। তবে চূড়ান্ত লাইসেন্স পাওয়ার আগে সমস্ত নিয়ন্ত্রক শর্ত পূরণ করতে হবে।
উল্লেখ্য যে, ২০২৫ সালে ইয়েস ব্যাঙ্কের ২৪.২২ শতাংশ অংশীদারিত্ব কিনে বৃহত্তম শেয়ারহোল্ডার হয়েছিল এই জাজল ব্যাংকটি। বর্তমানে সেখানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অংশীদারিত্ব রয়েছে ১০ শতাংশের বেশি। কেন্দ্রীয় ব্যাঙ্কের এই অনুমোদনের ফলে ভারতের ব্যাংকিং খাতে জাজল বিনিয়োগ ও প্রভাব আরও বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।