২৪ ঘণ্টার মধ্যেই ইরানে মার্কিন হামলা? আকাশসীমা বন্ধ করে চূড়ান্ত সতর্ক তেহরান
January 15, 20269:11 am

মার্কিন হামলার আশঙ্কায় হঠাৎ আকাশসীমা বন্ধ করে চূড়ান্ত সতর্কতা জারি করেছে ইরান। বৃহস্পতিবার সকালে কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই তেহরান এই সিদ্ধান্ত নেয়, যার ফলে দীর্ঘক্ষণ বিমান চলাচল স্তব্ধ থাকে। কাতারের মার্কিন দূতাবাসও তাদের কর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। পরিস্থিতি বিবেচনা করে ব্রিটেন ইতিমদধ্যেই তেহরান থেকে কূটনীতিকদের সরিয়ে দূতাবাস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর দাবি, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই ইরানে বড় ধরনের সামরিক অভিযান চালাতে পারে আমেরিকা। ইরানের বিদেশমন্ত্রী আলোচনার প্রস্তাব দিলেও উত্তেজনা কমছে না। এদিকে বিক্ষোভ দমন ও সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি ঘিরে দেশটিতে অবস্থানরত ১০ হাজার ভারতীয়র নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন অগ্নিগর্ভ।