রাতের ভোটে ১০ হাজার কোটির লেনদেন: নেপথ্যে ছিল প্রশাসন ও প্রভাবশালীরা
January 15, 20269:11 am

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘রাতের ভোটে’র চাঞ্চল্যকর রহস্য ফাঁস করেছে পুলিশের অভ্যন্তরীণ তদন্ত। প্রতিবেদনে জানানো হয়েছে, এই প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় ১০ হাজার কোটি টাকার বিশাল লেনদেন হয়েছিল। এর মধ্যে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা ব্যয় হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের কর্মকর্তাদের পেছনে, যার পুরো নীল নকশা তৈরি হয়েছিল গণভবনের বৈঠকে।
তদন্তে উঠে এসেছে, শেখ রেহানা ও সালমান এফ রহমানসহ কয়েকজন প্রভাবশালী নেতার তত্ত্বাবধানে দেশি-বিদেশি ব্যবসায়ীদের কাছ থেকে এই বিশাল অংকের অর্থ সংগ্রহ করা হয়। বাজেটের উদ্বৃত্ত টাকা আওয়ামী লীগ নেতারা আত্মসাৎ করলেও, ভোটের কারিগর হিসেবে পুলিশের নামই তালিকায় শীর্ষে রয়েছে। কোনো কোনো কেন্দ্রে ভোটারের চেয়েও বেশি ভোট কেটে ব্যালট বাক্স ভরা হয়েছিল।