মমতাকে সরাসরি চ্যালেঞ্জ শুভেন্দুর, এবার লড়াই আদালতে!

মমতাকে সরাসরি চ্যালেঞ্জ শুভেন্দুর, এবার লড়াই আদালতে!

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক কিছু বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে এবার সরাসরি আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কয়লা দুর্নীতি সংক্রান্ত অভিযোগের স্বপক্ষে ৭২ ঘণ্টার মধ্যে প্রমাণ দাখিলের আল্টিমেটাম দিয়েছিলেন তিনি। তবে নির্ধারিত সময় পার হলেও কোনো উত্তর না মেলায় সোশ্যাল মিডিয়ায় কড়া বার্তা দিয়েছেন শুভেন্দু।

অন্যদিকে, নবান্নের সামনে শুভেন্দুর ধর্না কর্মসূচির আবেদনে সাড়া দেয়নি কলকাতা হাইকোর্ট। জননিরাপত্তার স্বার্থে আদালত সেখানে সমাবেশের অনুমতি না দিলেও মন্দিরতলা বা নবান্ন বাসস্ট্যান্ডের মতো বিকল্প স্থানের প্রস্তাব দিয়েছে। আইপ্যাক অফিসে তল্লাশি ও মুখ্যমন্ত্রীর গতিবিধির প্রতিবাদে এই কর্মসূচি ঘিরে বর্তমানে সরগরম রাজ্য রাজনীতি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *