আচমকা আকাশসীমা বন্ধ করল ইরান, মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ?

আচমকা আকাশসীমা বন্ধ করল ইরান, মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ?

কাতারের মার্কিন ঘাঁটি থেকে কর্মীদের সরিয়ে নেওয়ার খবরের মাঝেই বুধবার রাতে আচমকা আকাশসীমা বন্ধ করে দিল ইরান। যদিও তেহরান কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়নি, তবে ট্রাম্পের হুমকি ও মার্কিন সামরিক অভিযানের আশঙ্কায় পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

ইরানের এই সিদ্ধান্তে ভারতীয় বিমান পরিষেবাও বিঘ্নিত হচ্ছে। এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো জানিয়েছে, ইরানের রুট এড়াতে বিমানগুলো বিকল্প পথে চালানো হচ্ছে, যার ফলে যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে দেরি হতে পারে বা কিছু ফ্লাইট বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *