ভোটের আগে সীমান্তে কড়াকড়ি: এক মাস বন্ধ থাকছে বাংলাদেশের ‘অন অ্যারাইভ্যাল ভিসা’
January 15, 20269:12 am

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সকল দেশের জন্য ‘অন অ্যারাইভ্যাল ভিসা’ পরিষেবা স্থগিত করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। অনভিপ্রেত পরিস্থিতি এড়াতে ও নিরাপত্তা জোরদার করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন। সংশ্লিষ্ট দেশগুলোকে ইতিমধ্যে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
নির্বাচনী প্রচারণা চলাকালীন সম্ভাব্য সহিংসতা রোধ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিতে সারাদেশে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। এমনকি ভারতে অবস্থিত গুরুত্বপূর্ণ মিশনগুলো থেকেও ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত এই বিশেষ ভিসা সুবিধা পুনরায় চালু হওয়ার কোনো সম্ভাবনা নেই।