মার্কিন ভিসায় বড় কোপ! ট্রাম্পের এক সিদ্ধান্তে বিপাকে বাংলাদেশসহ ৭৫ দেশ

মার্কিন ভিসায় বড় কোপ! ট্রাম্পের এক সিদ্ধান্তে বিপাকে বাংলাদেশসহ ৭৫ দেশ

আমেরিকা ভ্রমণেচ্ছুদের জন্য দুঃসংবাদ নিয়ে এলো ট্রাম্প প্রশাসন। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে বাংলাদেশ, পাকিস্তান ও রাশিয়াসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করার ঘোষণা দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। আগামী ২১ জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া এই কড়া পদক্ষেপে স্পষ্ট করা হয়েছে যে, নতুন অভিবাসীরা আমেরিকার সম্পদের ওপর বোঝা হবে না—এমন নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।

তবে এই কড়াকড়ি শুধুমাত্র স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদনকারী বা অভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে। পর্যটন বা ব্যবসায়িক উদ্দেশ্যে যারা অস্থায়ী বা অ-অভিবাসী ভিসার আবেদন করবেন, তারা এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর অধীনে নেওয়া এই সিদ্ধান্তকে জাতীয় নিরাপত্তার স্বার্থে বড় পদক্ষেপ হিসেবে দেখছে ওয়াশিংটন। যদিও এই নীতির ফলে ভারতসহ দক্ষিণ এশিয়ার বহু মানুষ দীর্ঘমেয়াদী সংকটের মুখে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *