ট্রাম্পের হুঙ্কারেই কি নতিস্বীকার? ইরানে আন্দোলনকারীদের ওপর দমনপীড়ন নিয়ে চাঞ্চল্যকর তথ্য
January 15, 20269:25 am

ইরানে আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী দমনপীড়ন ও হত্যাকাণ্ড বন্ধ করেছে আয়াতোল্লা আলি খামেনেইয়ের প্রশাসন। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় এই দাবি করেছেন। ট্রাম্পের এই মন্তব্য আন্তর্জাতিক মহলে ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে। তবে তেহরানের পক্ষ থেকে এখন পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
প্রেসিডেন্ট ট্রাম্পের এই আকস্মিক দাবির পর নতুন করে প্রশ্ন উঠছে কূটনৈতিক সমীকরণ নিয়ে। বিশ্লেষকদের মতে, মার্কিন নিষেধাজ্ঞার তীব্র চাপ ও ওয়াশিংটনের কড়া বার্তার কারণেই কি শেষ পর্যন্ত পিছু হটল ইরান? যদিও খামেনেই সরকারের নীরবতা রহস্য আরও ঘনীভূত করছে। বর্তমানে এই চাঞ্চল্যকর খবরটি নিয়ে বিশ্বজুড়ে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে।