বিজেপির নয়া জেলা ইনচার্জ ঘোষণায় বড় চমক, ব্রাত্য শুভেন্দু ঘনিষ্ঠরা

বিজেপির নয়া জেলা ইনচার্জ ঘোষণায় বড় চমক, ব্রাত্য শুভেন্দু ঘনিষ্ঠরা

বঙ্গ বিজেপির ৪৩টি সাংগঠনিক জেলার ইনচার্জদের নাম ঘোষণা হতেই তীব্র জল্পনা শুরু হয়েছে। বুধবার ঘোষিত এই তালিকায় ঠাঁই পাননি শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কৌস্তভ বাগচী, সজল ঘোষ, শঙ্কুদেব পণ্ডা বা তরুণজ্যোতি তেওয়ারিরা। মূলত দলের পুরনো ও অভিজ্ঞ মুখদের ওপরই আস্থা রেখেছে গেরুয়া শিবির। শমীক ভট্টাচার্যের ঘনিষ্ঠ বলে পরিচিত নেতাদের এই তালিকায় প্রাধান্য মেলায় দলের অভ্যন্তরীণ সমীকরণ নিয়ে প্রশ্ন উঠছে।

ঘোষিত তালিকা অনুযায়ী, নিশীথ প্রামাণিক শিলিগুড়ি এবং মনোজ টিগ্গাকে কোচবিহারের দায়িত্ব দেওয়া হয়েছে। বর্ষীয়ান নেতা তাপস রায় দক্ষিণ কলকাতা এবং রাজু বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরের দায়িত্ব পেয়েছেন। দেবশ্রী চৌধুরীকে বসিরহাট ও শীলভদ্র দত্তকে যাদবপুরের ইনচার্জ করা হয়েছে। রাজ্য ও জেলা কমিটির মধ্যে সমন্বয় রক্ষা করতেই মূলত এই রদবদল। রাজ্য সভাপতির ঘনিষ্ঠদের এই উত্থান বঙ্গ বিজেপির আগামীর রাজনীতিতে বিশেষ তাৎপর্যপূর্ণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *