বড় খবরঃ ৪ দিনের উত্তরবঙ্গ সফরে CM মমতা
January 15, 20269:29 am

কলকাতা: চার দিনের উত্তরবঙ্গ সফরে আজ, বৃহস্পতিবার রওনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরেই দমদম বিমানবন্দর থেকে বাগডোগরার উদ্দেশে পাড়ি দেবেন তিনি। এই সফরে উত্তরবঙ্গের জন্য একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে তাঁর তালিকায়।
মুখ্যমন্ত্রীর এই সফরের অন্যতম প্রধান আকর্ষণ শিলিগুড়ির মাটিগাড়ায় প্রস্তাবিত মহাকাল মন্দিরের শিলান্যাস। এ ছাড়াও জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের নতুন সার্কিট বেঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি, যা দীর্ঘদিনের এক দাবি পূরণ করতে চলেছে। প্রশাসনিক কাজের পাশাপাশি বেশ কিছু রাজনৈতিক কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে মমতার।
সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর এই চার দিনের সফর উত্তরবঙ্গের পরিকাঠামো উন্নয়ন ও রাজনৈতিক সমীকরণের নিরিখে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।